বেসিক গার্মেন্টস ইন্সপেকশন প্রসেস -পর্বঃ ১
বেসিক গার্মেন্টস ইন্সপেকশন প্রসেস -পর্বঃ ১
একটি পোশাকের গুণগত মান নির্ভর করে আমরা কোন দৃষ্টিকোণ থেকে এটিকে মূল্যায়ন করছি তার সাপেক্ষে। একজন কাস্টমারের কাছে বা ব্যবহারকারীর কাছে, ফিটনেসই মূলত গুণমান নির্ধারন করে দেয়। অর্থাৎ পণ্যটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বা নির্ধারিত যে মান নির্ধারন করা থাকে তা এবং একজন প্রস্তুত কারক সেই সব নির্ধারিত মান সঠিকভাবে মানছে কিনা তা সঠিকভাবে যাচাই করটাই মূলত ইন্সপেকশন প্রসেস। ইন্সপেকশনের মাধ্যমে আমরা আসলে নিশ্চিত করি যে কাস্টমার বা ব্যবহারকারী আমাদের কে যেই গুনগত মান বজায় রাখতে বলেছে আমরা সেই মান বজায় রেখেই পোশাক বা প্রোডাক্ট তৈরি করেছি।এবার বেসিক জিনিস গুলিতে আসা যাক:
পোশাক শিল্পে ফ্যাব্রিক বা কাপড় ইন্সপেকশন শুরু হয় সরাসরি চোখে দেখে ইন্সপেকশনের মাধ্যমে। আর এখানে ইন্সপেকশন বলতে কাচামালের সরাসরি নিজের চোখে পরীক্ষা করাকেই বোঝায়। আমাদের পোশাক তৈরির ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া আমাদেরকে মানতে হবে বলে কাষ্টমার বলে দেয় সেই সব ক্রাইটেরিয়া মেইন্টেইন করতে হলে কাচামালের যেসব বৈশিষ্ট থাকা দরকার তা আছে কিনা সেটা সবার আগে যাচাই করে নিতে হয়। যাতে করে কাচামাল যখন প্রোডাকশন ফ্লোরে আসবে তখন যেনো কোন প্রকার সমস্যা না হয় বা কাচামালের সমস্যার কারনে ফিনিশ পোশাকের কোন সমস্যা তৈরি না হয়, যা পরবর্তীতে কাস্টমারের রিকোয়ার্মেন্টের পরিপন্থী যাতে না হয়।
প্রথম পর্যায়ে যা যা ইন্সপেকশন করতে হবে :
প্রি-উৎপাদন ইন্সপেকশন:
কাষ্টমারের কাছ থেকে অর্ডার পাওয়ার জন্য আমাদেরকে কিছু প্রোডাক্ট তৈরি করতে হয় এবং সেগুলো প্রি-প্রোডাকশন ইন্সপেকশন করা হয়, যার জন্য, প্রকৃত প্রোডাকশন শুরু হওয়ার আগে কিছু নমুনা প্রস্তুত করা হয়। এই কাজটি সাধারনত স্যাম্পলিং বিভাগে করা হয়।
এই ইন্সপেকশন করার সময় কাস্টমারের দেয়া স্পেসিফিকেশন আর আমাদের তৈরি করা প্রোডাক্টের স্পেসিফিকেশন মিলিয়ে দেখা হয়।
প্রি-প্রোডাকশন ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা গুলো অবশ্যই বিবেচনা করা উচিত।
পরবর্তী ইন্সপেকশনের ধাপগুলো অবশ্যই প্রি প্রোডাকশনের ইন্সপেকশনের গাইডলাইন গুলো ফলো করবে। এই প্রি প্রোডাকশন ইন্সপেকশনের জন্য তৈরি প্রোডাক্ট গুলোকে সাধারনত প্রাথমিক প্রোডাকশন বা পাইলট রান বলা হয়।
প্রাথমিক প্রোডাকশন ইন্সপেকশন:
প্রাথমিক প্রোডাকশন ইন্সপেকশন বা পাইলট রান প্রাথমিক প্রোডাকশন ব্যাচে পরিচালিত হয় যাতে বাল্ক প্রোডাকশন শুরু হওয়ার আগে প্রয়োজনীয় স্পেসিফিকেশন গুলির কোন পরিবর্তন থাকলে তা সনাক্ত করা যায়।
একটি পাইলট রান আসল ফেব্রিকের উপর করা হয় যা কাষ্টমারের রিকোয়ার্মেন্টে আছে। যাতে তা মূল্যায়ন করা যায় যে প্রোডাক্ট আসলেই কাস্টমারের স্পেসিফিকেশনের ভিতর আছে কিনা।
এখানে প্রতিটি প্রোডাক্টের চেক প্রক্রিয়া বা টেষ্ট পদ্ধতি কাস্টমার অনুযায়ি পরিবর্তন হয়।
পরীক্ষা পদ্ধতি এবং এই ইন্সপেকশনের জন্য নির্বাচিত সংশ্লিষ্ট স্পেসিফিকেশন এবং সহনশীলতা কাস্টমারের রিকোয়ার্মেন্টের উপর নির্ভর করে।
একবার, পাইলট রান সফলভাবে সম্পন্ন হলে, বাল্ক প্রোডাকশন শুরু হয় এবং পরবর্তী ইন্সপেকশন পর্যায়ে আসবে।
প্রি-প্রোডাকশন ইন্সপেকশন ধাপ গুলি হচ্ছে ফ্যাব্রিক ইন্সপেকশন ধাপের পর ইন্সপেকশনের ২য় ধাপ। ইন্সপেকশনের অন্যান্য বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যা প্রোডাক্টের মান বজায় রাখার জন্য অনুসরণ করা হয়।
কোন মন্তব্য নেই